বক্তব্য দেওয়ার সময় জামায়াত আমিরের মৃ’ত্যু
কুষ্টিয়ায় এক শোকাবহ ঘটনার জন্ম দিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম। মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই প্রবীণ নেতা। মঞ্চেই তিনি দুর্বল হয়ে বসে পড়লে নেতাকর্মীরা দ্রুত তাকে কুষ্টিয়া মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। ...