২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন: গ্রেডে রদবদল-দেখুন কে উঠল কে নামল
হাসান: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। এবারের চুক্তিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা ক্রিকেট অঙ্গনে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে গতবারের একমাত্র ‘এ প্লাস’ ক্রিকেটার তাসকিন আহমেদকে নিচের গ্রেডে নামানো এবং অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে ‘বি’ গ্রেডে স্থানান্তর নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
গত বছর সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা তাসকিনের মাসিক বেতন ছিল প্রায় ১০ লাখ টাকা। তবে চলতি মৌসুমে তাকে ‘এ’ গ্রেডে রাখা ...