সুদ-ঘুষ ও জুলুমের বিরুদ্ধে বয়ান, চাকরি হারালেন ইমাম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের চিকনী সরকার পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. হামিদুল ইসলাম অভিযোগ করেছেন, সুদ-ঘুষ ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বয়ান দেওয়ায় তাঁকে ইমামতির পদ থেকে সরে যেতে হয়েছে।
চার বছর আগে মসজিদটিতে ইমাম হিসেবে নিয়োগ পান ফরিদপুর ইউনিয়নের চাঁদ করিম গ্রামের মজমল মিয়ার ছেলে হামিদুল ইসলাম। গত বছরের জুলাই মাসে চলমান ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে জুলুম-নির্যাতনের বিরুদ্ধে মসজিদের বয়ানে বক্তব্য দিলে, মসজিদের কিছু দায়িত্বশীল ব্যক্তি তাঁকে প্রকাশ্যে "রাজাকারের বাচ্চা" বলে ...