ত্রয়োদশ সংসদের স্পিকার কে? আলোচনায় দুই হেভিওয়েট নেতা
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনকে ঘিরেই এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন—কে বসছেন স্পিকারের আসনে? সাংবিধানিক এই গুরুত্বপূর্ণ পদের জন্য এখন পর্যন্ত বিএনপির দুই শীর্ষ নেতার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। তারা হলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
আলোচনায় এগিয়ে যারা
১. অ্যাডভোকেট জয়নুল আবেদীন: দীর্ঘদিনের আইন পেশার অভিজ্ঞতা ...