ডিবি হারুনের বিরুদ্ধে ডা. সাবরিনার বিস্ফোরক অভিযোগ
নিজস্ব প্রতিবেদন: বিতর্কিত জেকেজি কেলেঙ্কারির অন্যতম আলোচিত মুখ ডা. সাবরিনা আরিফ চৌধুরী এবার সরাসরি মুখ খুলেছেন সাবেক গোয়েন্দা (ডিবি) কর্মকর্তা হারুন অর রশিদের বিরুদ্ধে। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন, হারুন নিয়মবহির্ভূতভাবে ব্যক্তিগত ফোনে কল করে তাকে তলব করতেন, যা আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ পরিপন্থী।
সাক্ষাৎকারে ডা. সাবরিনা বলেন, “হারুন সাহেব আমাকে তিনবার আন-অফিশিয়ালি ফোন করে বলেছিলেন—‘একটু আসেন, কথা আছে।’ অথচ আমি তখন ওই মামলার মূল অভিযুক্ত ছিলাম না, জেকেজির চেয়ারম্যান বা ...