বলিউড ছাড়ার বিষয়ে বহু বছর ধরে জল্পনা চলছিল। অনেকের ধারণা ছিল এটি প্রিয়াঙ্কা চোপড়ার নিজের ইচ্ছায় নেয়া সিদ্ধান্ত। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজে এই যাত্রাপথের পেছনের বাস্তবতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, “আমার মনে হয় না, আমি কখনো বলিউড ছেড়ে যেতে চেয়েছি। তবে তখনকার সময়ে হিন্দি ছবিতে কাজের পরিসর আমার জন্য সীমিত মনে হতো। আমি আরও বড় সুযোগ খুঁজছিলাম, যেখানে শিল্পী হিসেবে আমাকে চ্যালেঞ্জ দেওয়া হবে।” যুক্তরাষ্ট্রে কাজের নতুন সম্ভাবনা প্রিয়াঙ্কা বলেন, “নতুন ...