শ্রমিকদের সাথে নিষ্ঠুর আচরণ সৌদি আরবের, বহু মৃত্যুর আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে কর্মরত বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার হাজার হাজার শ্রমিক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন—এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে হিউম্যান রাইটস ওয়াচ ও ফেয়ার স্কয়ারের যৌথ প্রতিবেদনে। তাদের মতে, কাজের পরিবেশে চরম অবহেলা ও নিরাপত্তাহীনতার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যু।
প্রতিবেদনে বলা হয়, অনেক শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে, ভবন থেকে পড়ে বা নির্মাণস্থলে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। এসব মৃত্যুর পেছনে মালিকপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিহতদের মধ্যে বাংলাদেশ, ভারত ...