রমজানে স্কুল বন্ধের নির্দেশ স্থগিত: খুলা থাকবে যতদিন?
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসজুড়ে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।
আদালতের এ সিদ্ধান্তের ফলে রমজান মাসে স্কুল খোলা রাখার ক্ষেত্রে আপাতত আর কোনো আইনি বাধা থাকছে না। ফলে সরকারের নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
ঘটনার সূত্রপাত রোববার (১৫ ফেব্রুয়ারি)। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ...