আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ ফেব্রুয়ারি)
দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কা। নতুন সপ্তাহের শুরুতেই সোনার দামে আরও এক দফা বৃদ্ধি ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হওয়া এই নতুন দরে ভরিপ্রতি ভালো মানের সোনার দাম এখন ২ লাখ ৬১ হাজার টাকারও বেশি।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা—অর্থাৎ খাঁটি সোনার—দাম বাড়ায় এ সমন্বয় করা হয়েছে। ফলে খুচরা বাজারেও তার সরাসরি প্রভাব পড়েছে।
ভরিপ্রতি সোনার সর্বশেষ দর
নতুন ঘোষিত দরে মানভেদে সোনার দাম ...