
রিপোর্টার

হাসান: ঢাকার জাতীয় স্টেডিয়ামে চলছে ‘ল্যাটিন বাংলা সুপার কাপ’, আর সেই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ দ্বৈরথে এবার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও বাংলাদেশ। যুব ফুটবলের এই আসরে স্বাগতিক দল ‘ফিউচার স্টার বাংলাদেশ’ দ্বিতীয় ম্যাচে লড়বে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাবের বিপক্ষে। ম্যাচের সময়–স্থান থেকে শুরু করে লাইভ দেখার সব তথ্য এক নজরে নিচে দেওয়া হলো।
ম্যাচের সময়সূচি ও ভেন্যু
আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোন এবং বাংলাদেশের ‘ফিউচার স্টার’ দলের মধ্যকার প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর, সন্ধ্যা ৭টায়। প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের পর এই লড়াই স্বাগতিকদের জন্য ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হলেও পরীক্ষা যে কঠিন তা বলাই বাহুল্য।
তারিখ: ৮ ডিসেম্বর
সময়: সন্ধ্যা ৭টা
স্থান: জাতীয় স্টেডিয়াম, ঢাকা
উল্লেখ্য, অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাবের দলটি ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে তারা ৩ ডিসেম্বর, বুধবার সকালে বাংলাদেশে আসে।
বাংলাদেশ দলের সামনে কঠিন চ্যালেঞ্জ
টুর্নামেন্টের সূচনা ভালো হয়নি বাংলাদেশের জন্য। ৫ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে ‘রাইজিং স্টার বাংলাদেশ’ দল ব্রাজিলের সাও বার্নান্দো ফুটবল ক্লাবের কাছে ৪–০ গোলের মারাত্মক ব্যবধানে হার মানে। সেই হতাশা কাটিয়ে এবার আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ‘ফিউচার স্টার বাংলাদেশ’। তরুণদের জন্য এটি হবে সত্যিকারের অগ্নিপরীক্ষা।
সরাসরি দেখবেন যেভাবে
ম্যাচটি সরাসরি দেখতে এখানেক্লিককরুন।
খেলাটি টি স্পোর্টস (T Sports) চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হতে পারে। দর্শকরা স্টেডিয়াম গেট থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন।
এছাড়াও ফেসবুকে ‘bangladesh vs argentina live match today’ নিখে সার্চ করলে পেয়ে যাবেন।