
রিপোর্টার

নিজস্ব প্রতিবেদক: দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের অপেক্ষার অবসান ঘটছে আজ। জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফলাফল প্রকাশ করা হবে ২৫ ফেব্রুয়ারি ২০২৬, যা নিয়ে ইতোমধ্যেই শিক্ষাঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা।
নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১টায় ফলাফল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সারাদেশের জন্য ফল ঘোষণা করা হবে।
৪৫ হাজার ২০০ শিক্ষার্থীর জন্য সুখবর
এ বছর মোট ৪৫,২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের দুটি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে—
১ ট্যালেন্টপুল
২ সাধারণ
বোর্ডভিত্তিক এবং উপজেলা ভিত্তিক নির্ধারিত কোটার মাধ্যমে এই বৃত্তি বণ্টন করা হবে। ফলে দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা সমান সুযোগ পাবে।
কোন কোন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল?
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পাঁচটি বিষয়ে—
বাংলা (১০১)
ইংরেজি (১০৭)
গণিত (১০৯)
বিজ্ঞান (১২৭)
বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০)
পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি।
যেভাবে দেখবেন ফলাফল
ফলাফল জানার জন্য দুটি সহজ পদ্ধতি অনুসরণ করা যাবে—
অনলাইন পদ্ধতি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে ‘Scholarship Result’ অপশনে ক্লিক করতে হবে। এরপর রোল নম্বর এবং সাল ২০২৬ লিখে ফলাফল দেখা যাবে।
এসএমএস পদ্ধতি
মোবাইলের মেসেজ অপশনে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল ২০২৬ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।
ফল প্রকাশের পর বিস্তারিত তালিকা ও নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে সঠিক রোল নম্বর ও সাল ব্যবহার করে ফল যাচাই করার জন্য।