-4.jpg)
সিনিয়র রিপোর্টার

বেসরকারি ও প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ এই দুই গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের ভোট গণনায় পাওয়া তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকধারী প্রার্থী প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুস্পষ্ট লিড ধরে রেখেছেন।
ঢাকা-১৭ (গুলশান-বনানী-বারিধারা)বিএনপির দাবি অনুযায়ী রাত ৯টা পর্যন্ত পাওয়া তথ্যে তারেক রহমান পেয়েছেন ৬০,২১৫ ভোট। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. এস এম খালিদুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৪,৫২৪ ভোট। এ হিসাবে এখানে ধানের শীষের প্রার্থী প্রায় ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।
বগুড়া-৬ (সদর)বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে ২৭টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ৩৭,৪৬৫ ভোট। প্রতিদ্বন্দ্বী মো. আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১৭,৪২৮ ভোট। এই কেন্দ্রগুলোর ফলাফলে ধানের শীষ প্রতীকের ব্যবধান ইতোমধ্যে ২০ হাজার ছাড়িয়েছে।
ভোট পরবর্তী পরিস্থিতিনির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা সতর্কতার সঙ্গে চলছে। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, এই দুই আসনে ধানের শীষের সম্ভাব্য জয় এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। এদিকে সম্ভাব্য বিজয় ঘিরে জামায়াত ও বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের উস্কানিমূলক আচরণ ও বিশৃঙ্খলা এড়িয়ে চলার জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।